Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘হামাস আন্তরিক নয়’! ভেস্তে গেল গাজা আলোচনা, প্রতিনিধিদের ফেরত ডাকল আমেরিকা-ইসরায়েল

বড় ধাক্কা খেল পশ্চিম এশিয়ার শান্তি প্রক্রিয়া। গাজা যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে দাঁড়াল ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিষয়ে হামাস আন্তরিক নয় বলে অভিযোগ করেছে এই দুই দেশে।

‘হামাস আন্তরিক নয়’! ভেস্তে গেল গাজা আলোচনা, প্রতিনিধিদের ফেরত ডাকল আমেরিকা-ইসরায়েল
  • ২৫ জুলাই, ২০২৫ ১৯:০৭

কায়রো: বড় ধাক্কা খেল পশ্চিম এশিয়ার শান্তি প্রক্রিয়া। গাজা যুদ্ধবিরতি আলোচনা থেকে কার্যত সরে দাঁড়াল ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিষয়ে হামাস আন্তরিক নয় বলে অভিযোগ করেছে এই দুই দেশে। ইতিমধ্যে নিজেদের দেশের প্রতিনিধি দলকে তারা ফিরিয়ে নিয়েছে। 

Advertisement

আলোচনা প্রক্রিয়া ভেস্তে যাওয়া প্রসঙ্গে আমেরিকার পশ্চিম এশিয়া বিষয়ক দূত স্টিভ উইটকফের বক্তব্য, ‘মধ্যস্থতাকারীরা অনেক চেষ্টা করেছেন। কিন্তু সমন্বয় করে চলতে বা আন্তরিকতা দেখাতে হামাস ইচ্ছুক বলে মনে হচ্ছে না।’ তাঁর আরও সংযোজন, ‘আমরা এখন পণবন্দিদের বাড়ি ফিরিয়ে আনার বিকল্প পথগুলি খতিয়ে দেখব। একইসঙ্গে চলবে গাজার বাসিন্দাদের জন্য আরও স্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা।’ 
যদিও আলোচনা প্রক্রিয়া ভেস্তে যাওয়ায় ‘বিস্মিত’ হামাস। প্যালেস্তাইনের এই সশস্ত্র গোষ্ঠীর বক্তব্য, মধ্যস্থতাকারীরা তাদের অবস্থানকে স্বাগত জানিয়েছিলেন এবং একটি সর্বাত্মক চুক্তির পথও খুলে গিয়েছিল। আলোচনা প্রক্রিয়া ফের শুরু করার উপরে জোর দিয়েছে হামাস।

সম্পর্কিত সংবাদ