ঘোষিত হল আইএসএলের প্লে অফের সূচি। প্লে অফের খেলা শুরু হচ্ছে আগামী ২৯ মার্চ থেকে। সেই দিনই মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসি। আগামী ৩০ মার্চ নর্থ ইস্ট ইউনাইটেড বনাম জামশেদপুর এফসির ম্যাচ রয়েছে। সেমি ফাইনালের প্রথম পর্ব খেলা হবে আগামী ২ এবং ৪ এপ্রিল। সেমি ফাইনালের দ্বিতীয় পর্বের খেলা হবে ৬ এবং ৭ এপ্রিল। আইএসএলের চলতি মরশুমের ফাইনাল হবে আগামী ১২ এপ্রিল।



