Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

লাহোরের ইসলামপুরা এখন থেকে কৃষ্ণনগর, ইতিহাসকে সম্মান জানিয়ে নাম-বদল

ঔপনিবেশিক এবং মুসলিম শাসনের ইতিহাসকে উপেক্ষার প্রবণতা বাড়ছে ভারতে। বদলে যাচ্ছে পুরানো সব নাম। ঠিক উলটপুরাণ পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী লাহোরে।

লাহোরের ইসলামপুরা এখন থেকে কৃষ্ণনগর, ইতিহাসকে সম্মান জানিয়ে নাম-বদল
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: ঔপনিবেশিক এবং মুসলিম শাসনের ইতিহাসকে উপেক্ষার প্রবণতা বাড়ছে ভারতে। বদলে যাচ্ছে পুরানো সব নাম। ঠিক উলটপুরাণ পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী লাহোরে। সেখানে ফিরিয়ে আনা হচ্ছে এলাকার স্বাধীনতাপূর্ব নামগুলি। ফিরছে হিন্দু, শিখ এবং ঔপনিবেশিক নাম। লাহোরের বিভিন্ন এলাকার নাম গত ৭৯ বছরে যথেচ্ছ বদলেছে। সেদিক থেকে পূর্বের নাম ফিরিয়ে আনার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে হঠাৎ করে এই বদল চোখ টানছে নগরবাসীর। ইসলামপুরার নাম বদলে হয়েছে কৃষ্ণনগর। মৌলনা জাফর আলি চক এখন লক্ষ্মী চক। স্যর আগা খান চকের নাম বদলে হয়েছে ডেভিস রোড। বেগ –ই-জিন্না বদলে হয়েছে লরেন্স গার্ডেনস। গত দু’মাসে এভাবেই বদলে গিয়েছে ন’টি জায়গার নাম। সবচেয়ে বড়ো কথা, এই নাম বদলের বিরোধিতা আসেনি কোনো মহল থেকেই। 

Advertisement

শুরুটা করেছিলেন পাকিস্তানের পূর্বতন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। লাহোরের পূর্ব গৌরব ফেরানোর উদ্যোগ শুরু করেছিলেন তিনিই। সেই অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁর মেয়ে, মারিয়ম নওয়াজ। প্রাচীন এবং সাংস্কৃতিক স্থাপত্যের সংস্কার ও নাম বদলের জন্য লাহোর অথরিটি ফর হেরিটেজ রিভাইভাল (এলএএইচআর) নামে একটি সংস্থা তৈরি করা হয়। বরাদ্দ হয় ৫ কোটি পাকিস্তানি টাকা। ২০২৫ সালে মারিয়ম পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর কাজ শুরু হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ