Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

জঙ্গিদের নিরাপদ জায়গায় সরিয়ে ফেলছে ইসলামাবাদ

পহেলগাঁও হামলার পরেই পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন লঞ্চপ্যাড থেকে জঙ্গিদের নিরাপদে সরাতে শুরু করল পাকিস্তান। সেনা ছাউনির পাশাপাশি তাদের বাঙ্কারে রাখা হচ্ছে।

জঙ্গিদের নিরাপদ জায়গায় সরিয়ে ফেলছে ইসলামাবাদ
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পরেই পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন লঞ্চপ্যাড থেকে জঙ্গিদের নিরাপদে সরাতে শুরু করল পাকিস্তান। সেনা ছাউনির পাশাপাশি তাদের বাঙ্কারে রাখা হচ্ছে। গোয়েন্দা সূত্র উল্লেখ করে এমনটাই দাবি করা হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি একাধিক সক্রিয় লঞ্চপ্যাড চিহ্নিত করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এরপরেই জুরা, লিপা, চামানকোট সহ একাধিক এলাকা থেকে জঙ্গিদের সরিয়ে নিচ্ছে ইসলামাবাদ। সাধারণত এসব অঞ্চল থেকেই জম্মু-কাশ্মীরে প্রবেশ করে সন্ত্রাসবাদীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ