ইসলামাবাদ: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আর একক সেলে রাখা যাবে না। জেলের বিধি মেনে দু’জনকে দেখা করার সুযোগও দিতে হবে। মঙ্গলবার এমনটাই জানাল ইসলামাবাদ হাইকোর্ট। আদালতের এই নির্দেশে বড়োসড়ো স্বস্তি পেলেন পিটিআই প্রধান।
ইসলামাবাদ: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আর একক সেলে রাখা যাবে না। জেলের বিধি মেনে দু’জনকে দেখা করার সুযোগও দিতে হবে। মঙ্গলবার এমনটাই জানাল ইসলামাবাদ হাইকোর্ট। আদালতের এই নির্দেশে বড়োসড়ো স্বস্তি পেলেন পিটিআই প্রধান।
বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান-বুশরা। জেলে ‘কাপ্তানে’র স্বাস্থ্যের অবনতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে তাঁর পরিবার। এরইমধ্যে ইমরানকে একক সেলে রাখার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর বোন আলিমা খান। অন্যদিকে, বুশরা বিবির হয়ে আবেদন জানান তাঁর মেয়ে মুবাশারা খাওয়ার মানেকা। দুই পৃথক মামলায় ইমরান-বুশরাকে একক সেলে রাখার তীব্র বিরোধিতা করা হয়। ৬ আগস্ট সংশ্লিষ্ট মামলার রায় স্থগিত রেখেছিলেন বিচারপতি। তবে মঙ্গলবার ইমরান ও তাঁর স্ত্রীর পক্ষেই রায় দিলেন তিনি। জেল কর্তৃপক্ষকে আদালত জানিয়েছে, ইমরানকে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে দিতে হবে। একইসঙ্গে কাপ্তানকে ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার যাবতীয় ব্যবস্থা করতে হবে। এখানেই শেষ নয়। ইমরানকে প্রতিদিন সংবাদপত্র, বইও দিতে বলেন বিচারপতি। জেলের বিধি মেনে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় পরিষেবাও দিতে বলা হয়েছে। নির্দেশ কার্যকর নিয়ে ১৫ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।
২০২৩ সালের আগস্ট থেকে জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। অন্যদিকে বুশরা বিবিকে ২০২৪ সালের ৩১ জানুয়ারি প্রথমবার গ্রেপ্তার হন বুশরা। ন’মাস পর জামিন মিললেও ২০২৫ সালের ১৭ জানুয়ারি ফের তাঁকে গ্রেপ্তার করা হয়। গত মাসে কাপ্তানকে শিফা হাসপাতালে ভরতি করার নির্দেশ দিয়েছিল পাক সুপ্রিম কোর্ট। যদিও ২০ আগস্ট রাতে তাঁকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভরতি করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের ইমরানকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।