Bartaman Logo
২৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দায়িত্বে ইসকন, কলকাতার মিড ডে মিল এবার নিরামিষ

কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলে এবার ইসকন সরবরাহ করবে নিরামিষ খাবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ ঘোষণা দিয়েছেন। বিস্তারিত পড়ুন।

দায়িত্বে ইসকন, কলকাতার মিড ডে মিল এবার নিরামিষ
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিড ডে মিলে কলকাতার স্কুলগুলিতে দেওয়া হবে নিরামিষ খাবার। তা সরবরাহের দায়িত্ব দেওয়া হবে ইসকনকে। সোমবার এ কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, ‘চিন্তা নেই। ওরা ভালো খাবার দেবে। হরেকৃষ্ণ না বললেও চলবে।’ সরকারের এই ঘোষণার পর ইসকনের রাধারমণ দাস বলেন, ‘কলকাতায় বিভিন্ন সরকারি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমরা বাচ্চাদের রান্না করা খাবার পরিবেশনের দায়িত্ব পেয়েছি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আমরা খুশি।’

Advertisement

শিক্ষকদের একাংশের বক্তব্য, ‘মিড ডে মিলে সপ্তাহে ২ থেকে ৩ দিন বাচ্চাদের ডিম দেওয়া হয়। ইসকন দায়িত্ব নেওয়ার পর ডিম দেওয়া হবে না।’ এ প্রসঙ্গে রাধারমণ দাস বলেন, ‘ডিম থাকবে না, নিরামিষ থালি। আমরা প্রতিদিন নানা ধরনের খাবার পরিবেশন করব। খিচুড়ি, ভাত-ডালের সঙ্গে রাজমা অথবা সয়াবিনের সবজি থাকবে। পনিরও থাকবে। যা বাচ্চাদের শরীরে ডিমের মতোই প্রোটিনের মাত্রাপূরণ করবে।’ প্রসঙ্গত গত ১০ বছর ধরে শুধুমাত্র কলকাতা পুরসভার ১৫০টি স্কুলের প্রায় ৪ হাজার পড়ুয়া প্রতিদিন ইসকনের নিরামিষ থালি খায়। অনেকের বক্তব্য, ‘পুরসভার বিভিন্ন স্কুলে খাবার সরবরাহকারী এনজিও, স্বনির্ভর গোষ্ঠী এবং রাঁধুনি ও সহযোগীদের চাকরি অনিশ্চয়তার মুখে পড়বে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ