Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজনীতির মূল ধারায় ‘এজেন্ট’ ঢুকিয়ে চরবৃত্তি আইএসআইয়ের

পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ‘ডিপ অ্যাসেট’ রানা রউফ খালিদ চরবৃত্তিতে জড়িতদের এদেশের রাজনীতির মূল ধারায় মিশিয়ে দেওয়ার চেষ্টা করছিল।

রাজনীতির মূল ধারায় ‘এজেন্ট’ ঢুকিয়ে চরবৃত্তি আইএসআইয়ের
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ‘ডিপ অ্যাসেট’ রানা রউফ খালিদ চরবৃত্তিতে জড়িতদের এদেশের রাজনীতির মূল ধারায় মিশিয়ে দেওয়ার চেষ্টা করছিল। যাতে রাজনীতির আড়ালে চরবৃত্তি চালানো যায়। আইএসআই কর্তাদের নির্দেশমতো গোটা দেশেই এই পরিকল্পনা নিয়েছে বিভিন্ন রাজ্যে ছ঩ড়িয়ে ছিটিয়ে থাকা পাক গুপ্তচর সংস্থার এজেন্টরা।  রানাকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পাচ্ছেন তদন্তকারীরা। জম্মু-কাশ্মীর সহ বিভিন্ন রাজ্যে তারা এই কৌশল প্রয়োগ করেছে বলে এই পাকিস্তান নাগরিককের কাছে জানা গিয়েছে। তদন্তে জানা গিয়েছে, আইএসআইয়ের উদ্দেশ্য হল, রাজনীতিকে ঢাল করে তহবিল সংগ্রহের কাজ চালানো। যাতে টাকার উৎস সম্পর্কে কেউ খোঁজখবর না করে। রানার মাধ্যমে ভারতে ছড়িয়ে থাকা চরদের কাছে নির্দেশ যায়, মূল ধারার রাজনৈতিক দলগুলির সঙ্গে যোগাযোগ করার। এরজন্য ইজাজকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সে স্থানীয় স্তরে এই কাজ করার চেষ্টা করছিল বলে খবর। কাদের সঙ্গে তারা যোগাযোগ করেছিল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে। তদন্তকারীরা জেনেছেন, একাধিক নামে তার প্রোফাইল রয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোথাও সে নিজেকে ব্যবসায়ী হিসেবে আবার কোথাও এনজিওর কর্মী হিসেবে পরিচয় দিয়েছে। মূল লক্ষ্য ছিল, সেনায় কর্মরত যে সমস্ত ব্যক্তির সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল রয়েছে, তাদের সঙ্গে বন্ধুত্ব পাতানো। আলাপ জমে ওঠার পর মোবাইল নম্বর সংগ্রহ করাই ছিল টার্গেট। এরপর কোনো ছবি পাঠিয়ে তার মাধ্যমে ম্যালওয়ার প্রবেশ করিয়ে মোবাইলের দখল নেওয়া। যাতে সংশ্লিষ্ট সেনার ইউনিটের গতিবিধির তথ্য পাওয়া যায়। রানা জেরায় জানিয়েছে, তার সঙ্গী ইজাজকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। কতজন জওয়ানের মোবাইলে সে এই ম্যালওয়ার ঢুকিয়েছে, জানার চেষ্টা হচ্ছে। একইসঙ্গে বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে আসা কতজন আইএসআই এজেন্টকে ইজাজ ভারতীয় নথি তৈরি করে দিয়েছে, সেটিও জানার চেষ্টা চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ