Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬

আইএসআই বিল পেশ লোকসভায়

সোমবার লোকসভায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) বিল পেশ হয়েছে। কেন্দ্রীয় স্ট্যাটিস্টিক্যাল ও প্রোগ্রাম ইমপ্লিমেনটশন মন্ত্রকের মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং লোকসভায় বিলটি পেশ করেন।

আইএসআই বিল পেশ লোকসভায়
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার লোকসভায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) বিল পেশ হয়েছে। কেন্দ্রীয় স্ট্যাটিস্টিক্যাল ও প্রোগ্রাম ইমপ্লিমেনটশন মন্ত্রকের মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং লোকসভায় বিলটি পেশ করেন। এরপর বিরোধী দলের সাতজন এমপি তাতে আপত্তি জানান। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য তৃণমূল কংগ্রেসের সৌগত রায় ও প্রতিমা মণ্ডল। সিপিএম এমপি রাজা রাম সিংয়ের দাবি, বিলটি সংসদীয় কমিটিতে  পর্যালোচনা করতে হবে। এজন্য কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। এদিকে বিল পেশের দিনই বরানগরে আ‌‌‌ইএসআইয়ের সদর দপ্তরে প্রায় দুশো  শিক্ষক, ছাত্র, কর্মী-আধিকারিকরা প্রতিবাদ মিছিল বের করেন। নতুন যে বিলটি আনা হয়েছে, তাতে আইএসআ‌ইয়ের চরিত্র বদলে যাবে বলে তাঁদের অভিযোগ। যে আদর্শ-নীতি নিয়ে প্রশান্তচন্দ্র মহলানবিশ এই সংস্থাটি তৈরি করেছিলেন তা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হচ্ছে। ‘সোসাইটি’র বদলে ‘কর্পোরেট’ সংস্থায় পরিণত হবে আইএসআই। নতুন বিল আনার আগে আইএসআইয়ের কারও সঙ্গে আলোচনা করা হয়নি। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ