নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার আইএসআই বিল, ২০২৬ এর বিরোধিতায় সরব হলেন বিরোধী দলের সাংসদরা। বুধবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের সৌগত রায়, প্রতিমা মণ্ডল, সিপিএমের জন ব্রিত্তাস, কংগ্রেসের প্রবীণ চক্রবর্তী, সিপিআইএমএলের রাজারাম একযোগে দাবি করলেন যে, সংশ্লিষ্ট বিলটিকে অবিলম্বে সংসদীয় কমিটিতে বিবেচনার জন্য পাঠাতে হবে। সম্প্রতি লোকসভায় পেশ হয়েছে আইএসআই বিল, ২০২৬। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, এই বিল এনে মোদি সরকার আদতে আইএসআইয়ের ক্ষমতা খর্ব করতে চাইছে।



