Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

কামব্যাকের আশ্বাস ঈশানের

টানা চার ম্যাচে অধরা জয়। টি-২০ বিশ্বকাপ জেতার পর দুঃসময় কাটছে না টিম ইন্ডিয়ার। আয়ারল্যান্ডের কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধেও পরাজয় সঙ্গী ভারতের।

কামব্যাকের আশ্বাস ঈশানের
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: টানা চার ম্যাচে অধরা জয়। টি-২০ বিশ্বকাপ জেতার পর দুঃসময় কাটছে না টিম ইন্ডিয়ার। আয়ারল্যান্ডের কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধেও পরাজয় সঙ্গী ভারতের। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এই সিরিজে বাকি আর তিনটি ম্যাচ। ০-১ পিছিয়ে থাকা শ্রেয়স আয়ার ব্রিগেডের উপর এখন চাপের পাহাড়। 

Advertisement

পাওয়ার প্লে’র পর রানের গতি কমে যাওয়া ও বল হাতে শৃঙ্খলার অভাবের কারণে ওল্ড ট্রাফোর্ডে ৪ উইকেটে হেরেছে ভারত। একসময় মনে হচ্ছিল, দুশো প্লাস রান বোর্ডে উঠবে। কিন্তু তা হয়নি। ১৪ থেকে ১৭, এই ৪ ওভারে ওঠে মাত্র ২৩ রান। অন্যদিকে, রবি বিষ্ণোইয়ের ক্রমাগত নো-বল ও ফ্রি-হিটে ছক্কা খাওয়া নিশ্চিত করে পরাজয়। টিম ম্যানেজমেন্টকে যা ভাবাচ্ছে। হারের পরে প্রচারমাধ্যমের সামনে এসে ঈশান কিষান অবশ্য লড়াইয়ে ফেরার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইংল্যান্ড দল কন্ডিশনকে দারুণভাবে কাজে লাগিয়েছে বোলিংয়ের সময়। ওরা ফ্রি-হিটের সুবিধাও নিয়েছে পুরোপুরি। পাশাপাশি, কৃতিত্ব দিতে হবে জেকব বেথেলকে। তবে আমরা সবাই উন্নতির জন্য বদ্ধপরিকর।

Advertisement
সম্পর্কিত সংবাদ