ব্রিসবেন: গাব্বায় ফিরল ‘মাঙ্কি গেট’ কেলেঙ্কারির স্মৃতি। এবার বর্ণবিদ্বেষের শিকার যশপ্রীত বুমরাহ। ভারতীয় তারকা পেসারকে ‘প্রাইমেট’ অর্থাত্ বানর বলে বিপাকে পড়েছেন ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার ইশা গুহ। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের রোষের মুখে পড়েছেন এই ধারাভাষ্যকার। ইশা গুহ বলেন, ‘বুমরাহ হল এমভিপি! মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট।’ অন-এয়ার এমন মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় বইছে ক্রিকেট মহলে।



