Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

জীবনতলায় আইএসএফ ও বিজেপির সংঘর্ষ, আহত ৯

আইএসএফ এবং বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়াল ক্যানিং পূর্বের জীবনতলায়। ন’জন আহত হয়েছেন

জীবনতলায় আইএসএফ ও বিজেপির সংঘর্ষ, আহত ৯
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আইএসএফ এবং বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়াল ক্যানিং পূর্বের জীবনতলায়। ন’জন আহত হয়েছেন। সূত্রের খবর, শনিবার সকালে বিজেপির পার্টি অফিসের সামনে মিছিল করে যাওয়ার সময় স্লোগান দিচ্ছিলেন আইএসইএফের কর্মী-সমর্থকরা। পাল্টা স্লোগান দেয় বিজেপিও। অভিযোগ, এরপরই দুই দলের মধ্যে শুরু হয় বচসা। তারপর ইট বৃষ্টি। একে অপরের দিকে মারমুখী হয়ে ওঠে বিজেপি এবং আইএসএফ। তাতেই নয়জন আহত হয়েছেন। তবে এখনও কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। কাদের ইন্ধনে গোলমাল বাধল তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই ওই দুই দলের মধ্যে রাজনৈতিক চাপানউতর চলছিল। যার বহিঃপ্রকাশ হয় এদিন। বারুইপুর পুলিশ জেলার তরফে জানানো হয়েছে, এদিন সকালে আইএসএফের মিছিল বিজেপির একটি পার্টি অফিসের কাছাকাছি পৌঁছালে, উভয় পক্ষের সমর্থকরা মুখোমুখি হয়ে স্লোগান শুরু করেন। তাতেই দুই দলের মধ্যে সাময়িক উত্তেজনা ও বচসার সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়। সংঘর্ষে আহতদের জীবনতলা গ্রামীণ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ