Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

মুম্বই ছাড়ছেন ইয়ামি?

মুম্বই ছাড়ছেন অভিনেত্রী ইয়ামি গৌতম? স্বামী আদিত্য ধরের সঙ্গে মুম্বই ছেড়ে হিমাচল প্রদেশের মাণ্ডিতে থাকবেন তিনি

মুম্বই ছাড়ছেন ইয়ামি?
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 মুম্বই ছাড়ছেন অভিনেত্রী ইয়ামি গৌতম? স্বামী আদিত্য ধরের সঙ্গে মুম্বই ছেড়ে হিমাচল প্রদেশের মাণ্ডিতে থাকবেন তিনি। কেন এমন সিদ্ধান্ত? জানা গিয়েছে, মুম্বইয়ের ব্যস্ত জীবন, কোলাহল থেকে দূরে থাকতে চান তাঁরা। সে কারণেই মাণ্ডির শান্ত নিরিবিলি পাহাড়ি এলাকায় থাকবেন দম্পতি। তবে কাজের প্রয়োজনে মুম্বইয়ে আসবেন তাঁরা। হিমাচল থেকে মুম্বই যাতায়াত করার সিদ্ধান্ত নিয়েছেন ইয়ামি ও আদিত্য। হিমাচলের সঙ্গে তারকা জুটির সম্পর্ক বহুদিনের। অনেক বছর আগে মাণ্ডিতে বাড়ি কিনেছিলেন ইয়ামি। সেখানেই আদিত্যর সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। সেই বাড়িতেই নাকি থাকবেন দু’জনে। উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর আদিত্য পরের ছবির কাজে ব্যস্ত। সে ছবিতেও রণবীর সিং কাজ করবেন বলে খবর। এদিকে, মুক্তির অপেক্ষায় ইয়ামির পরবর্তী সিনেমা ‘নয়ি নভেলি’।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ