Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ, রবিবার শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? যা জানাল আবহাওয়া দপ্তর

নিম্নচাপের জেরে আজ, রবিবার থেকেই রাজ্যের উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কাল, সোমবার দক্ষিণবঙ্গের...

আজ, রবিবার শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? যা জানাল আবহাওয়া দপ্তর
  • ২৯ জুন, ২০২৫ ০৯:০৬
Prefer us on Google

নিম্নচাপের জেরে আজ, রবিবার থেকেই রাজ্যের উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কাল, সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলা ও উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। যার ফলে কমতে পারে তাপমাত্রা। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৩ ডিগ্রি কম। আজ, রবিবার শহরের আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ১৮.৬ মিমি বৃষ্টি হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ