Bartaman Logo
৯ জুন, ২০২৬

মোজতবা খামেনেই কি কোমায়? দাবি রিপোর্টে

বিমানহানা চলেছে তেহরানে। তাতেই গুরুতর জখম হয়েছেন ইরানে সদ্যনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই

মোজতবা খামেনেই কি কোমায়? দাবি রিপোর্টে
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিমানহানা চলেছে তেহরানে। তাতেই গুরুতর জখম হয়েছেন ইরানে সদ্যনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। বর্তমানে কথা বলার মতো অবস্থায় তিনি নেই। দেশের এই সংকট পরিস্থিতিতে তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছেন না। অচৈতন্য অবস্থায় পবিত্র কোমে শহরে তাঁর চিকিৎসা চলছে।আমেরিকা ও ইজরায়েল পশ্চিম এশিয়ার মিত্র দেশগুলির কাছে এমনই চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য পাঠিয়েছে বলে দাবি ব্রিটেনের একটি সংবাদমাধ্যমের। যদিও এই দাবি অস্বীকার করেছে তেহরান। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, দেশের সর্বোচ্চ পদে রয়েছেন মোজতবা। যুদ্ধ নিয়ে যাবতীয় সিদ্ধান্ত তিনি নিচ্ছেন।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি বিমান হামলায় মোজতবার বাবা আয়াতোল্লা খামেনেই নিহত হন। ওই হামলায় মোজতবাও গুরুতর জখম হন। তারপর থেকে তিনি চিকিৎসাধীন। কোমায় চলে গিয়েছেন। শুধু তাই নয়, এই প্রথম মোজতবার অবস্থান প্রকাশ্যে এসেছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। রাজধানী তেহরানের দক্ষিণে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত কোম শহরে রয়েছেন তিনি। যদিও এই খবর অস্বীকার করেছে তেহরান। সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে মোজতবা খামেনেইয়ের বিবৃতি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ওয়াররুমে ঢুকে ইজরায়েলের ডিমোনা পরমাণু কেন্দ্রে মানচিত্র বিশ্লেষণ করতেও দেখা গিয়েছে ইরানের সর্বোচ্চ নেতাকে।

সম্পর্কিত সংবাদ