নয়াদিল্লি: ই ২০ পেট্রল নিয়ে বিতর্ক তুঙ্গে। এরমধ্যে ১০ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানি বাজারে আনার কথা ভাবছে মোদি সরকার। প্রিমিয়াম হিসাবে ফেরানো হতে পারে এই পেট্রল। জানা গিয়েছে, প্রিমিয়াম পেট্রল হিসাবে ইন্ডিয়ান অয়েলের এক্সপি৯৫, ভারত পেট্রালিয়ামের স্পিড ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাওয়ার ৯৫ চালু রয়েছে। এগুলিতেই ১০ শতাংশ ইথানল মিশিয়ে বিক্রির পরিকল্পনা করা হচ্ছে বলে খবর। যার পোশাকি নাম হবে ই ১০। তাতে পুরানো গাড়ির ব্যবহারকারীদেরও সমস্যা অনেকটা কমতে বলে মত তথ্যাভিজ্ঞ মহলের। সূত্রের খবর, ইতিমধ্যেই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সঙ্গে আলোচনা শুরু করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। এক আধিকারিক জানিয়েছেন, গোটাটাই প্রাথমিক স্তরে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।



