Bartaman Logo
১ আগস্ট, ২০২৬

পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ? সংসদে স্পষ্ট করে জানাল না কেন্দ্র

পাসপোর্ট শুধুমাত্র বিদেশ ভ্রমণের জন্য প্রয়োজনীয় নথি, নাগরিকত্বের প্রমাণ নয়। মাসখানেক আগে এমনই দাবি করেছিল ভারতীয় বিদেশ মন্ত্রক।

পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ? সংসদে স্পষ্ট করে জানাল না কেন্দ্র
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাসপোর্ট শুধুমাত্র বিদেশ ভ্রমণের জন্য প্রয়োজনীয় নথি, নাগরিকত্বের প্রমাণ নয়। মাসখানেক আগে এমনই দাবি করেছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। যা নিয়ে ব্যাপক বিতর্ক ছড়ায়। ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য তাহলে কোন নথি গ্রহণ করা হবে, তা নিয়েও প্রশ্ন ওঠে। সেই বিতর্ক মেটার আগেই পাসপোর্ট নিয়ে ফের মুখ খুলল কেন্দ্র। বৃহস্পতিবার সংসদে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং লিখিতভাবে জানিয়েছেন, একমাত্র ভারতীয় নাগরিকরাই ভারতীয় পাসপোর্ট পাওয়ার অধিকারী। তার সঙ্গেই মন্ত্রী এদিন ফের জানিয়েছেন, পাসপোর্ট এমন একটি ‘ট্রাভেল ডকুমেন্ট’ যা ভারতীয় নাগরিকদের বিদেশে যাওয়ার জন্য ইস্যু করা হয়। কিন্তু পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ কি না, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি মন্ত্রী। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

পাসপোর্টকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হবে কি না, তা নিয়ে লিখিত প্রশ্ন করেছিলেন রাজ্যসভার সাংসদ আবদুল ওয়াহাব। পাসপোর্ট প্রদানের যোগ্যতার মাপকাঠি কী, কেন্দ্রীয় সরকার ভবিষ্যতে নাগরিকত্ব ও পাসপোর্ট নিয়ে কী ভাবছে, তাও জানতে চেয়েছিলেন তিনি। তার জবাবে রাষ্ট্রমন্ত্রী জানান, ১৯৬৭ সালের পাসপোর্ট আইন অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া মেনে সব দিক যাচাই করে পাসপোর্ট দেওয়া হয়। কোনো ভারতীয় বিদেশ যেতে চাইলে এটির প্রয়োজন হয়। কিন্তু পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ কি না, তা সম্পর্কে স্পষ্ট কিছুই জানাননি তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ