Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

স্পেনকে রুখে দিল ইরাক, প্রস্তুতি ম্যাচে হার ফ্রান্সের

ফুটবলের সবচেয়ে বড়ো মঞ্চ বিশ্বকাপ। সেখানে বড়ো দল শক্তি প্রদর্শন করে। চমক দেয় ছোট টিমগুলিকে। কাতার বিশ্বকাপেই তো জার্মানিকে হারিয়ে ছিটকে দিয়েছিল জাপান।

স্পেনকে রুখে দিল ইরাক, প্রস্তুতি ম্যাচে হার ফ্রান্সের
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নান্তেস: ফুটবলের সবচেয়ে বড়ো মঞ্চ বিশ্বকাপ। সেখানে বড়ো দল শক্তি প্রদর্শন করে। চমক দেয় ছোট টিমগুলিকে। কাতার বিশ্বকাপেই তো জার্মানিকে হারিয়ে ছিটকে দিয়েছিল জাপান। এবার তো এখনও মেগা আসরের ঢাকে কাঠি পড়েনি। তারমধ্যেই অঘটন শুরু হয়ে গিয়েছে। দু’দিন আগে প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে হারায় আলজেরিয়া। আর বৃহস্পতিবার ২০১৮ সালের চ্যাম্পিয়ন তথা গতবারের রানার্স ফ্রান্সকে ১-২ ব্যবধানে বশ মানাল আইভরি কোস্ট। এছাড়া ঘরের মাঠে ইরাকের কাছেও ১-১ গোলে আটকে গিয়েছে স্পেন। অর্থাত্, বিশ্বকাপের আগে বার্তা স্পষ্ট, হেভিওয়েটরা সাবধানে থেকো।

Advertisement

এখন অনেকেই বলবেন, প্রস্তুতি ম্যাচ! দিদিয়ের দেশঁ হয়তো প্লেয়ারদের ঝালিয়ে নেওয়ার ব্যাপারে বেশি জোর দিয়েছিলেন। কিন্তু এই ফল আইভরি কোস্টকে আলাদাভাবে অক্সিজেন জোগাতে বাধ্য। ফরাসিদের বিরুদ্ধে এর আগের তিন ম্যাচের মধ্যে দু’টিতেই হারতে হয়েছিল তাদের। কিন্তু বৃহস্পতিবার ফ্রান্সের পাড়ায় গিয়ে এমবাপেদের ২-১ ব্যবধানে হারাল দিদিয়ের দ্রোগবার দেশ। অবশ্য ম্যাচের প্রথমার্ধে দেশঁ-ব্রিগেডেরই দাপট ছিল। প্রথমার্ধের শেষ মিনিটে রায়ান চেরকির গোলে লিডও নেয় হোম টিম। তবে দ্বিতীয়ার্ধে এমবাপে, ওলিসে, চৌমেনিদের তুলে নিতেই খেলা থেকে হারিয়ে যায় ফ্রান্স। এবং সেই সুযোগে ম্যাচে ফেরে আইভরি কোস্ট। ৫৩ মিনিটে তাদের সমতায় ফেরান গেলে ডুয়ে। উল্লেখ্য, তাঁর ভাই ডিসেরে ডুয়ে তখন ফ্রান্সের ডাগ-আউটে বসে। অবশ্য অতীতে বিপক্ষ দলের হয়ে দুই ভাইয়ের খেলার অনেক নিদর্শন রয়েছে। তবে ডিসেরে এই ম্যাচে পুরো সময়ই বেঞ্চে ছিলেন। আর ৮৪ মিনিটে আইভরি কোস্টের জয়সূচক গোলটি আমাদ ডায়ালোর। এই হারের পর ড্রেসিং-রুমে এমবাপেদের সতর্ক করেছেন কোচ দেশঁ। তিনি সাফ জানিয়ে দেন, ‘আত্মতুষ্টিতে ভোগার জায়গা নেই।’
এদিকে, বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ আশানুরূপ হল না স্পেনেরও। দেশের মাটিতে শুরু থেকেই দাপট দেখানো স্প্যানিশ আর্মাডা ১৬ মিনিটেই লিড নেয়। গোলদাতা ফেরান তোরেস। তবে এই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ২৭ মিনিটে ডস্কির গোলে সমতা ফেরায় ইরাক। দ্বিতীয়ার্ধে পুরো একাদশই পরিবর্তন করে ফেলেন কোচ ফুয়েন্তে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ