Bartaman Logo
৩১ মে, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানে ফের হামলার হুঁশিয়ারি, যুদ্ধবিরতি নিয়ে বৈঠক ট্রাম্পের অধরাই রইল চূড়ান্ত সিদ্ধান্ত

উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির শর্ত নিয়ে আলোচনা। সেই লক্ষ্যেই হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানে ফের হামলার হুঁশিয়ারি, যুদ্ধবিরতি নিয়ে বৈঠক ট্রাম্পের অধরাই রইল চূড়ান্ত সিদ্ধান্ত
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০

ওয়াশিংটন: উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির শর্ত নিয়ে আলোচনা। সেই লক্ষ্যেই হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগেই জানিয়েছিলেন, এবার নতুন প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেনই। প্রস্তাব গৃহীত হলে এপ্রিলের শুরুতে তেহরানের সঙ্গে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল তার মেয়াদ আরও দু’মাস বাড়বে। তবে শেষমেশ কিছুই হল না। দু’ঘণ্টার বৈঠক শেষে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না ট্রাম্প।  বৈঠকের পর ওভাল অফিসের এক আধিকারিক জানান, ‘ প্রায় দু’ঘণ্টা আলোচনা হয়েছে। আমাদের স্বার্থরক্ষা হয়, শুধুমাত্র এমন চুক্তিতেই রাজি হবেন ট্রাম্প। ইরানের হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র থাকবে না।’ 

Advertisement

প্রসঙ্গত, যুদ্ধবিরতির জন্য তেহরানকে প্রধানত দু’টি শর্ত দেন ট্রাম্প। প্রথমত, হরমুজ থেকে যাবতীয় মাইন সরিয়ে ফেলতে হবে। পরিবর্তে আমেরিকা ওই অঞ্চলে অবরোধ তুলে নেবে। আর দ্বিতীয়ত, ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার ওয়াশিংটনের হাতে তুলে দিতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে কোনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না তেহরান। কিন্তু ইরান এধরনের প্রস্তাব মেনে নেওয়ার কোনও ইঙ্গিত দেয়নি। তাই সমঝোতার নতুন প্রস্তাবে ট্রাম্প সন্তুষ্ট হতে পারেননি বলে খবব। তিনি এব্যাপারে সরাসরি কিছু না বললেও তেহরানে ফের হামলার হুঁশিয়ারি দিয়েছেন  মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তিনি জানান, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়ে সমঝোতা না হলে ফের ইরানের হামলা শুরু করতে প্রস্তুত আমেরিকা। সিচুয়েশন রুমের বৈঠকে উপস্থিত ছিলেন না তিনি। ‘শাংগ্রি-লা ডায়ালগ’এ যোগ দিতে বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন প্রতিরক্ষা সচিব। সবমিলিয়ে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল। 

সম্পর্কিত সংবাদ