Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন ঘাঁটিতে হানা ইরানের, প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের

ফের মার্কিন সেনাঘাঁটিতে হামলা ইরানের। যার জেরে আবারও পশ্চিম এশিয়া অশান্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

মার্কিন ঘাঁটিতে হানা ইরানের, প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ৩০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: ফের মার্কিন সেনাঘাঁটিতে হামলা ইরানের। যার জেরে আবারও পশ্চিম এশিয়া অশান্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, এরমধ্যেই বদলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার রাতে পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অতর্কিতে হামলা চালিয়েছে আইআরজিসি (রেভল্যুশনারি গার্ডস কোর)। তবে তাঁদের সেই হামলা সফল হয়নি। 

Advertisement

ইরানের এই হামলাকে ‘সারপ্রাইজ অ্যাটাক’ বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছে, মিসাইল হামলার আগে মাত্র কয়েকমিনিটই সময় পাওয়া গিয়েছে। তবে সবকটি ক্ষেপণাস্ত্রকেই মার্কিন বাহিনী রুখে দিয়েছে। একইসঙ্গে ফের ইরানকে হুমকি দিয়েছেন ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সমুচিত জবাব দেব। আমাদের আক্রমণ আরো জোরালো হবে।’ যদিও পশ্চিম এশিয়ার কোন মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সে সম্পর্কে কিছু জানায়নি সেন্টকম। সূত্রের খবর, জর্ডনে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছিল আইআরজিসি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ