Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

প্লে অফে চারেই মুম্বই, দ্বিতীয় স্থান নিশ্চিত করল পাঞ্জাব

অ্যাডভান্টেজ নিয়েই প্লে অফে পৌঁছল পাঞ্জাব। ট্রফি জেতা তুলনামূলক কঠিন হল মুম্বইয়ের জন্য। আইপিএল-এর ৬৯ তম ম্যাচে সোমবার মুখোমুখি হয় পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।

প্লে অফে চারেই মুম্বই, দ্বিতীয় স্থান নিশ্চিত করল পাঞ্জাব
  • ২৭ মে, ২০২৫ ০০:০৫
Prefer us on Google

জয়পুর: অ্যাডভান্টেজ নিয়েই প্লে অফে পৌঁছল পাঞ্জাব। ট্রফি জেতা তুলনামূলক কঠিন হল মুম্বইয়ের জন্য। আইপিএল-এর ৬৯ তম ম্যাচে সোমবার মুখোমুখি হয় পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। জয়পুরে খেলা এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। প্রথম ব্যাট করতে নেমে শ্রেয়সদের ১৮৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় রোহিতরা। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন সূর্য কুমার। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ বলে ম্যাচ জেতে পাঞ্জাব। কিংসের হয়ে ৬২ রান করেন প্রিয়াংশ, জশ ইংলিশ করেন ৭৩ রান। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন ইংলিশই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ