নয়াদিল্লি: বিদেশে নয়, আইপিএলের নিলাম এবার দেশেই। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় হবে এই মিনি-নিলাম। সেদিনই আবার বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ফ্র্যাঞ্চাইজিদের ক্রিকেটার ধরে রাখার তালিকা অবশ্য তার একমাস আগেই জমা দিতে হবে। এর শেষ তারিখ ১৫ নভেম্বর। এরপরই বোর্ড ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেবে কোন ক্রিকেটাররা নিলামে উঠছেন। আইপিএলের ‘ট্রেড উইন্ডো’তে এবার মাত্র দুটো ‘ট্রেড’ হয়েছে। লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দিয়েছে ক্যাপ্টেন ঋষভ পন্থকে। পরিবর্তে দিল্লি ক্যাপিটালস থেকে নিয়েছে কুলদীপ যাদবকে। দিল্লি ছেড়েছে পেসার টি নটরাজনকেও। পরিবর্তে সানরাইজার্স হায়দরাবাদ থেকে নিয়েছে আনক্যাপড লেগস্পিনার জিশান আনসারিকে। উল্লেখ্য, ২০২৮ সালে হবে আইপিএলের মেগা নিলাম। তার আগে এটা তিন বছরের চক্রের শেষ মিনি-নিলাম।



