Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় ক্ষতির মুখে আইপিএল

বড়সড় ক্ষতির মুখে কোটিপতি লিগ। জনস্বার্থের কথা মাথায় রেখে আইপিএল কর্তৃপক্ষের কাছে গুরুত্বপূর্ণ এক নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকায় ক্ষতির মুখে আইপিএল
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বড়সড় ক্ষতির মুখে কোটিপতি লিগ। জনস্বার্থের কথা মাথায় রেখে আইপিএল কর্তৃপক্ষের কাছে গুরুত্বপূর্ণ এক নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মূলত বেশকিছু বিজ্ঞাপনের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। শুধু তাই নয়, তা কঠোরভাবে পালনের নির্দেশও দেওয়া হয়েছে। এর ফলে মুনাফা কমবে আইপিএলের।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সোমবার একটি চিঠি পাঠিয়েছে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালকে। তাতে সমস্ত রকমের তামাক ও অ্যালকোহল জাতীয় বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। এমনকী খেলোয়াড়দের জার্সি থেকে আরম্ভ করে কোনও অনুষ্ঠানের ব্যানারেও তা ব্যবহার করা যাবে না। ধারাভাষ্যকাররাও এই ধরনের কোনও প্রচার করতে পারবেন না। স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অতুল গোয়েল চিঠিতে জানিয়েছেন, ‘শুধু খেলার মাঠ কিংবা সম্প্রচারের ক্ষেত্রে নয়, আইপিএলের সমস্ত অনুষ্ঠানে এই ধরনের পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ।’ কারণ হিসেবে বলা হয়েছে, ‘ভারতে ক্রিকেটারদের রোল মডেল মনে করে তাঁদের প্রচারে প্রভাবিত হয় বহু সাধারণ মানুষ। তাই সমাজ সচেতনতার কারণেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ