Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইপিএলে আটকে গেল লিভারপুল

ইপিএলে আটকে গেল লিভারপুল
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লন্ডন: প্রিমিয়ার লিগ খেতাবি দৌড়ে হোঁচট খেল লিভারপুল। বুধবার অ্যাওয়ে ম্যাচে এভার্টনের বিরুদ্ধে শেষলগ্নে গোল হজম করে জয় হাতছাড়া হল আর্নে স্লট ব্রিগেডের। ম্যাচ শেষ হল ২-২ গোলে। ঘরের মাঠে ১১ মিনিটে এভার্টনকে এগিয়ে দেন বেটো। তবে মিনিট পাঁচেকের মধ্যেই লিভারপুলকে সমতায় ফেরান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর ৭৩ মিনিটে মো সালাহর গোলে লিড নেয় ‘দ্য রেডস’। ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল লিভারপুল। তবে সংযোজিত সময়ের অষ্টম মিনিটে জেমস তারকোওয়াসির গোলে হার বাঁচায় এভার্টন। উল্লেখ্য, ম্যাচের শেষলগ্নে দু’দলের একজন করে লাল কার্ড দেখেন। ড্র করলেও ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে এখনও ৭ পয়েন্টে এগিয়ে তারা।
Advertisement
এভার্টন- ২        :          লিভারপুল- ২
Advertisement
সম্পর্কিত সংবাদ