Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আইপ্যাক মামলা: এবার ইডির নজরে প্রতীক জৈনের পরিবার

গতাকাল  কয়লা পাচার মামলায় ভোট কুশলী সংস্থা আইপ্যাকের এক কর্ণধারকে দিল্লি গ্রেপ্তার করেছে নফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আইপ্যাক মামলা: এবার ইডির নজরে প্রতীক জৈনের পরিবার
  • ১৪ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতাকাল  কয়লা পাচার মামলায় ভোট কুশলী সংস্থা আইপ্যাকের এক কর্ণধারকে দিল্লিতে গ্রেপ্তার করেছে নফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় আজ আরও দু’জনকে তলব করল ইডি। এই সংস্থার আরও এক বড় কর্তা প্রতীক জৈনের পরিবারের দিকে এবার নজর ইডির। প্রতীকের ভাই পুলকিত জৈন এবং প্রতীকের স্ত্রী বার্বি জৈনকে আগামী ১৫ তারিখ দিল্লির ইডি অফিসে দেখা করার কথা জানিয়েছে কেন্দ্রাীয় সংস্থা। 

Advertisement

উল্লেখ্য,  গতকাল আইপ্যাকের এক কর্ণধার তথা সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চন্ডেলকে দিল্লিতে ডেকে পাঠায় ইডি। কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সন্তোষজনক উত্তর না মেলায় রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০২০ সালের মামলার পরিপ্রক্ষিতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। সূত্রে খবর, গভীর রাতে আদালতে হাজির করা হয় তাঁকে, ভোর পর্যন্ত শুনানি চলে। আদালত তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে । 

জানুয়ারিতে কয়লা পাচার মামলার তদন্তে কলকাতায় প্রতীক জৈনের বাড়িতে প্রথম দফায় তল্লাশি চালায় ইডি। এরপর একই মামলায় ফের সক্রিয় হয় কেন্দ্রীয় সংস্থা। এপ্রিলের শুরুর দিকে হায়দরাবাদ, দিল্লি এবং বেঙ্গালুরুতে আইপ্যাকের একাধিক অফিসে অভিযান চালানো হয়। শুধু অফিসেই নয়, সংস্থার আরেক ডিরেক্টর ঋষি রাজ সিংয়ের বেঙ্গালুরুর বাসভবনেও তল্লাশি চালিয়েছে ইডি।

Advertisement
সম্পর্কিত সংবাদ