রবিবার ময়নাগুড়িতে শিশু মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হতে চলেছে বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। তিনি জানিয়েছেন, গত দু বছরে কোনও মায়ের মৃত্যু হয়নি। তবে ২০২৪-২৫ আর্থিক বছরে ৫৯ জন শিশুর মৃত্যু হয়েছে। তার আগের বছর ৬২ জনের। এগুলি সব অস্বাভাবিক মৃত্যু। সেটা জন্মের থেকে এক বছরের মধ্যে। রবিবার যে ঘটনাটি ঘটেছে শিশুটি জন্মানোর পর কাঁদে নি। এছাড়াও মল তার শ্বাসনালীতে প্রবেশ করে যায়। তাঁকে বাঁচানোর প্রচুর চেষ্টা করা হয়েছিল।


