নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিক স্তরের সংশোধিত তালিকায় ডাক পাওয়া শিক্ষক পদপ্রার্থীদের ইন্টারভিউ এবং তথ্য যাচাই করতে ডাকল স্কুল সার্ভিস কমিশন। ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ইন্টারভিউ চলবে। প্রথমদিন রয়েছে বাংলা এবং অর্থনীতির ইন্টারভিউ। ৯ অক্টোবরও অর্থনীতির ইন্টারভিউ রয়েছে। একই দিনে নেওয়া হবে ইতিহাসের ইন্টারভিউ। সংস্কৃতের ইন্টারভিউ চলবে ৯, ১২ এবং ১৩ অক্টোবর। ১২ এবং ১৩ অক্টোবর যথাক্রমে ইংরেজি এবং গণিতের ইন্টারভিউ রয়েছে। ২৭০০-এরও বেশি প্রার্থী এই ইন্টারভিউয়ে অংশে নেবে বলে এসএসসি সূত্রে খবর।



