Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

৭ শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলির

জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে দেশের অর্থনৈতিক কাজকর্ম আশা জাগিয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহাওয়াতেও দেশে অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে।

৭ শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস আন্তর্জাতিক রেটিং সংস্থাগুলির
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে দেশের অর্থনৈতিক কাজকর্ম আশা জাগিয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহাওয়াতেও দেশে অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে। মূলত দেশে চাহিদা বৃদ্ধির হাত ধরেই চলতি অর্থবর্ষে ভারতে মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হাত ৭ শতাংশের আশপাশে থাকতে পারে। এমনই পূর্বাভাস দিল বেশ কয়েকটি আন্তর্জাতিক রেটিং সংস্থা। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এস অ্যান্ড পি), ফিচ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), অর্গানাইজেশন ফর ইকনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) আগের পূর্বাভাস সংশোধন করে জানিয়েছে, ভারতীয় অর্থনীতির ৭ শতাংশ আর্থিক বৃদ্ধি কোনো কাল্পনিক বিষয় নয়। পাশাপাশি এস অ্যান্ড পি এবং ফিচ জানিয়েছে, চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার বেশ চড়া থাকতে পারে। এতে রাশ টানতে  সুদের হার বাড়ানোর পথে হাঁটতে পারে রিজার্ভ ব্যাংক। সেক্ষেত্রে ০.২৫ শতাংশ সুদের হার বাড়তে পারে। 

Advertisement

ভারতের অর্থনীতি নিয়ে সবচেয়ে বেশ আশাবাদী  প্যারিস ভিত্তিক সংস্থা ওইসিডি। সংস্থার পক্ষ থেকে আগে ৬.৩ শতাংশ আর্থিক বৃদ্ধির কথা জানানো হয়েছিল। এবার ৮০ বেসিস পয়েন্ট বাড়িয়ে চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৭.১ শতাংশ হবে বলে জানানো হয়েছে। এডিবিও আগের পূর্বাভাস ৬.৬ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে জানিয়েছে এই হার হবে ৭ শতাংশ। রেটিং সংস্থাগুলির মধ্যে সবচেয়ে কম বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ফিচ। ‘ভেরি স্ট্রং’ থেকে ‘ভেরি রোবাস্ট’ স্তরে উন্নীত করে ফিচ বলেছে চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি দাঁড়াবে ৬.৯ শতাংশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ