Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

কলকাতায় আন্তর্জাতিক ব্রেস্ট ক্যানসার সম্মেলন

কলকাতায় অনুষ্ঠিত হল ‘সেন্ট গ্যালেন ইন্টারন্যাশনাল ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স’-এর ভারতীয় সংস্করণ। বিশ্বের ৫০০ জনেরও বেশি প্রতিনিধি ও খ্যাতনামা ক্যানসার বিশেষজ্ঞরা অংশ নেন এই অনুষ্ঠানে।

কলকাতায় আন্তর্জাতিক ব্রেস্ট ক্যানসার সম্মেলন
  • ১২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• কলকাতায় অনুষ্ঠিত হল ‘সেন্ট গ্যালেন ইন্টারন্যাশনাল ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স’-এর ভারতীয় সংস্করণ। ইনস্টিটিউট অব ব্রেস্ট ডিজিজেস, কলকাতা (আইবিডিকে)-র উদ্যোগে রাজারহাটের তাজ তালকুটিরে তিনদিন ব্যাপী আয়োজিত এই সম্মেলনে বিশ্বের সেরা ক্যানসার বিশেষজ্ঞরা ব্রেস্ট ক্যানসারের অত্যাধুনিক চিকিৎসা ও গবেষণা নিয়ে আলোচনা করেন। বিশ্বের ৫০০ জনেরও বেশি প্রতিনিধি ও খ্যাতনামা ক্যানসার বিশেষজ্ঞরা অংশ নেন এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন থেকে আগত অধ্যাপক বিট থুরলিমান এবং অধ্যাপক জেন্স হুবার, প্যারিসের অধ্যাপক এতিয়েন ব্রেন এবং আমেরিকার অধ্যাপক সুশীল বেরিওয়াল প্রমুখ। সম্মেলনে ব্রেস্ট ক্যানসারের অত্যাধুনিক চিকিৎসা ও গবেষণার পাশাপাশি ভারতে এই রোগের ক্রমবর্ধমান হার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সমীক্ষা অনুযায়ী, ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে দেশে ব্রেস্ট ক্যানসারের প্রকোপ প্রায় তিন গুণ বেড়েছে। অনুষ্ঠানে ক্যানসার সচেতনতায় ‘প্রজেক্ট পিংক আর্মি’ নামক একটি স্বেচ্ছাসেবী আন্দোলনের সূচনা করা হয়। আইবিডিকে-এর ডিরেক্টর ডাঃ সৌমেন দাস ও ডাঃ তন্ময় কুমার মণ্ডল জানান, ‘এখান থেকে নির্বাচিত ৫ জন তরুণ গবেষক ২০২৭ সালে ভিয়েনায় আন্তর্জাতিক মঞ্চে ভারত তথা কলকাতার প্রতিনিধিত্ব করবেন। এখন থেকে এই আয়োজন বিশ্বমঞ্চে ভারতের ক্যানসার গবেষণাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ