নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে ঢুকতে না পারায় হাইকোর্টের দ্বারস্থ অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। তিনি পুলিসি নিরাপত্তা চেয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে আবেদন জানিয়েছেন।

তৃণমূলের অধ্যাপক, ছাত্র, কর্মীদের সংগঠন ভিসির অপসারণ চেয়ে সোমবার থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে বিক্ষোভ দেখাচ্ছে। তার ফলে ক্যাম্পাসে ঢুকতে বাধা পান ভিসি। পরে নিরাপত্তারক্ষীরা তাঁর নির্দেশে বিক্ষোভকারীদের ক্যাম্পাসের বাইরে বার করে দেন বলে অভিযোগ। ওই ঘটনার পর বিক্ষোভ আরও ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে ফের বিক্ষোভ শুরু হয়েছে। জোড়াসাঁকো ক্যাম্পাসের ভিতরে ঢুকেই বিক্ষোভ চলে। অস্থায়ী উপাচার্যের ঘরের দরজার বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয়। ওই ঘরের সামনে বসেই চলে বিক্ষোভ-অবস্থান কর্মসূচি। কেবল উপাচার্যের ঘরের সামনেই নয়, বিশ্ববিদ্যালয়ের বাইরের দুটি দরজাতেও বিক্ষোভ চলছে। সেখানে বিক্ষোভ চলছে ক্যাম্পাসে স্থায়ী উপাচার্যের দাবিতে। অস্থায়ী উপাচার্য এদিন ক্যাম্পাসে যাননি বলে খবর। পরে জানা যায়, তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।