Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

গণ-বদলির নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ, স্বাস্থ্যদপ্তর

স্বাস্থ্যদপ্তরের গণ-বদলির নির্দেশে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ঋতব্রত কুমার মিত্র এই নির্দেশ দিয়েছেন।

গণ-বদলির নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ, স্বাস্থ্যদপ্তর
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাস্থ্যদপ্তরের গণ-বদলির নির্দেশে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ঋতব্রত কুমার মিত্র এই নির্দেশ দিয়েছেন। গত আগস্টে রাজ্য স্বাস্থ্যদপ্তর এক ধাক্কায় রাজ্যের প্রায় শতাধিক অধ্যাপক-চিকিৎসককে বিভিন্ন মেডিকেল কলেজে বদলির নির্দেশ দেয়। সেই তালিকায় নাম ছিল প্রাক্তন বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়ের দুই চিকিৎসক-কন্যার। দু’জনই দীর্ঘদিন ধরে এসএসকেএমে কর্মরত। প্রসূতি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ সুবেশা বসু রায়কে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এবং কার্ডিওথোরাসিক ভাসকুলার সার্জারি বিভাগের চিকিৎসক ডাঃ শিল্পা বসু রায়কে মালদহ মেডিকেল কলেজে বদলির নির্দেশ দেওয়া হয়। এই বদলির নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন দুই চিকিৎসক। শুনানি শেষে বিচারপতি মিত্র বদলির নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ