Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডে হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ

হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডে হকার উচ্ছেদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে নির্দেশে জানিয়েছেন বিচারপতি হীরণ্ময় ভট্টাচার্য।

হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডে  হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া স্টেশন সংলগ্ন বঙ্কিম রোডে হকার উচ্ছেদের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে নির্দেশে জানিয়েছেন বিচারপতি হীরণ্ময় ভট্টাচার্য। আদালত জানিয়েছে, হকারদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ১০ জুন। শুক্রবার আবেদনকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়ালে বলেন, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্ত হুগলি নদী জলপথ পরিবহণকে ভাড়া দিয়ে হকাররা দোকান চালান। নিয়মিত ভাড়া দেন তাঁরা। তার রশিদও রয়েছে। রশিদ পেশও করেন বিকাশ। তিনি জানান, আবেদনকারী ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স জিএসটি এবং সার্ভিস ট্যাক্সের রেজিস্ট্রেশন রয়েছে। এই বিষয়ে হুগলি নদী জলপথ পরিবহণের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকেও জানানো হয়েছিল। সবপক্ষের সওয়াল-জবাব শুনে আদালতের নির্দেশ, রেল কর্তৃপক্ষকে হকারদের আত্মপক্ষ সমর্থনের জন্য শুনানি করতে হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ