Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রাখা হতে পারে, আজ হবে ঘোষণা

আজ, মঙ্গলবার স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার ঘোষণা করতে চলেছে কেন্দ্র। সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের জন্য ওই সুদের হার ঘোষণা হবে।

স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রাখা হতে পারে, আজ হবে ঘোষণা
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, মঙ্গলবার স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার ঘোষণা করতে চলেছে কেন্দ্র। সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের জন্য ওই সুদের হার ঘোষণা হবে। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, সুদের হারে কোনো পরিবর্তন করবে না সরকার। বর্তমানে এই প্রকল্পের আওতায় সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৭.৭ শতাংশ, মান্থলি ইনকাম স্কিম বা এমআইএসে ৭.৪ শতাংশ, পাঁচ বছরের মেয়াদি আমানতে ৭.৫ শতাংশ, পিপিএফে ৭.১ শতাংশ, পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে ৬.৭ শতাংশ, তিন বছরের মেয়াদি আমানতে ৭.১ শতাংশ, দু’বছরের মেয়াদি আমানতে ৭ শতাংশ এবং তা এক বছরের ক্ষেত্রে ৬.৯ শতাংশ হারে সুদ পান সাধারণ মানুষ। এর পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ হারে সুদ মেলে ডাকঘরে। 

Advertisement

প্রসঙ্গত, এই সুদের হার চালু আছে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে। এদিকে শেষ আর্থিক নীতি নির্ধারণ বৈঠকে রিজার্ভ ব্যাংক রেপো রেট অপরিবর্তিত রেখেছে। স্বল্প সঞ্চয়ে সুদের হার অনেকটাই নির্ভর করে সরকারি বন্ডের সুদের হারের ওপর। সেখানেও বড়ো কোনো পরিবর্তন হয়নি। তাই এবারও সুদের হার বদলের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ