Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / ব্যবসা

স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত

আগামী তিন মাসের জন্য স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র।

স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী তিন মাসের জন্য স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র। ফলে আগামী চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৭.৭ শতাংশ, মান্থলি ইনকাম স্কিম বা এমআইএসে ৭.৪ শতাংশ, পাঁচ বছরের মেয়াদি আমানতে ৭.৫ শতাংশ, পিপিএফে ৭.১ শতাংশ, পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে তা ৬.৭ শতাংশ, পাঁচ বছরের মেয়াদি আমানতে ৭.৫ শতাংশ, তিন বছরের মেয়াদি আমানতে ৭.১ শতাংশ, দুই বছরের মেয়াদি আমানতে ৭ শতাংশ এবং এক বছরের ক্ষেত্রে ৬.৯ শতাংশ হারেই সুদ পাবেন সাধারণ মানুষ। এর পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ হারেই সুদ মিলবে ডাকঘরে। প্রসঙ্গত, এই সুদের হার চালু আছে ২০২৪ সালের জানুয়ারি থেকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ