ফ্লোরিডা: আন্তর্জাাতিক ফুটবলকে বিদায় জানানোর এক সপ্তাহের মধ্যেই ক্লাব দলের জার্সিতে মাঠে ফিরলেন লায়োনেল মেসি। তবে ঘরের মাঠে দলকে জেতাতে ব্যর্থ এলএমটেন। দু’বার লিড নিয়েও আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ইন্তার মায়ামি। ম্যাচের ৩২ মিনিটে মেসির ভাসানো সেন্টারে হেডে জাল কাঁপান কাসেমিরো। তিন মিনিটের মধ্যেই আটলান্টাকে সমতায় ফেরান আলমিরন। প্রথমার্ধের সংযোজিত সময়ে ফের ইন্তার মায়ামিকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে আটলান্টার হার বাঁচান এমবোলো।


