Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

মেসি লক্ষ্যভেদেও ড্র ইন্তার মায়ামির

মেজর লিগ সকারে ইন্তার মায়ামির হঠাৎই ছন্দপতন। গত ম্যাচে ন্যাশভিলের কাছে ১-৪ ব্যবধানে হারের মুখ দেখেছিল ডেভিড বেকহ্যামের দল।

মেসি লক্ষ্যভেদেও ড্র ইন্তার মায়ামির
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফিলাডেলফিয়া- ২         :         ইন্তার মায়ামি- ২

Advertisement

চেস্টার: মেজর লিগ সকারে ইন্তার মায়ামির হঠাৎই ছন্দপতন। গত ম্যাচে ন্যাশভিলের কাছে ১-৪ ব্যবধানে হারের মুখ দেখেছিল ডেভিড বেকহ্যামের দল। এবার পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল ফিলাডেলফিয়ার বিরুদ্ধে লিড নিয়েও জিততে ব্যর্থ লায়োনেল মেসিরা। ২-২ গোলে ড্রয়ের ফলে দ্বিতীয় স্থানেই রইলেন তাঁরা। ২০ ম্যাচে ইন্তার মায়ামির সংগ্রহ ৩৯ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ন্যাশভিলে। ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়েছিল ইন্তার মায়ামি। ইন্ডিয়ানা ভাসিলেভের গোলে লিড নেয় ফিলাডেলফিয়া। তবে সেই ধাক্কা সামলে ২১ মিনিটে ড্যানিয়েল পিন্টেরের লক্ষ্যভেদে সমতায় ফেরে গুইলেরমো হোয়োসের ছেলেরা। পাঁচ মিনিট বাদেই দলকে এগিয়ে দেন লিও মেসি। প্রথমার্ধে এক গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে ইন্তার মায়ামি। তবে বিরতির পর আরও একবার রক্ষণের ব্যর্থতায় গোল হজম করে তারা। এবার ফিলাডেলফিয়ার হয়ে স্কোরশিটে নাম তোলেন নিয়েল পিয়েরো। ম্যাচের বাকি সময়ে স্কোরলাইনে আর কোনো পরিবর্তন ঘটেনি। বরং ম্যাচের সংযোজিত সময়ে অহেতুক ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখেন ইন্তার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান।

Advertisement
সম্পর্কিত সংবাদ