Bartaman Logo
৮ জুন, ২০২৬

পহেলগাঁও হামলায় এবার গোয়েন্দাদের নজরে জঙ্গিদের ‘হামাস-যোগ’

পহেলগাঁওয়ে হামলায় হামাসের যোগ নিয়ে তদন্ত শুরু করেছে এনআইএ। ২৬ জন নিহতের ঘটনার পেছনে আন্তর্জাতিক জঙ্গিদের সংশ্লিষ্টতা রয়েছে। বিস্তারিত পড়ুন।

পহেলগাঁও হামলায় এবার গোয়েন্দাদের নজরে জঙ্গিদের ‘হামাস-যোগ’
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: তদন্তে পহেলগাঁওয়ে হামলার নেপথ্যে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) নজরে এবার আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজার সেই বিদ্রোহীরাই পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নৃশংস হামলার ঘটনায় পাক জঙ্গিদের মদত দিয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, চার্জশিটে হামাস-যোগের বিষয়টি উল্লেখ করেছে এনআইএ। শুধু তাই নয়, হামাসের সঙ্গে পাক জঙ্গিদের যোগাযোগের বিষয়টি নিয়ে আরও তদন্ত করা প্রয়োজন বলেও জানিয়েছেন গোয়েন্দারা।

Advertisement

গত বছরের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। সেই হামলার তদন্তে নেমেই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনছে এনআইএ। সূত্রের খবর, চার্জশিটে এনআইএ উল্লেখ করেছে, লস্কর-ই-তোইবা এবং দ্য রেজিসট্যান্স ফ্রন্ট (টিআরএফ) সহ আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির সঙ্গে হামলাকারীদের যোগসাজশ থাকতে পারে। এমনকি, জয়েশ-ই-মহম্মদ, আল কায়েদা, হামাসের সঙ্গেও তাদের যোগাযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চার্জশিটে হামাসের নামোল্লেখ বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে একই স্টাইলে জঙ্গিহানা চালিয়েছিল তারা। সেই কারণে পুলওয়ামার জঙ্গিদের হামাস-যোগের সন্দেহ জন্মেছে গোয়েন্দাদের মনে।

সম্পর্কিত সংবাদ