Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

'নন্দীগ্রামকে অপমান!' পা ভাঙার ‘আসল সত্যি’ সামনে এনে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

২০২১ সালে নন্দীগ্রামে মমতার পা ভাঙার নাকি কোনো প্রমাণই নেই! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শনিবার নবান্ন থেকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

'নন্দীগ্রামকে অপমান!' পা ভাঙার ‘আসল সত্যি’ সামনে এনে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর
  • ৩ অক্টোবর, ২০২৬ ১৫:৩২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২১ সালে নন্দীগ্রামে মমতার পা ভাঙার নাকি কোনো প্রমাণই নেই! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শনিবার নবান্ন থেকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতার পা ভাঙার রিপোর্ট তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন,‘২০২১ সালে গোটা নন্দীগ্রামকে আগের মুখ্যমন্ত্রী অপমান করেছিলেন। ওঁনার পা নাকি ভেঙে দেওয়া হয়েছে!’ এরপরে তিনি হাতে রিপোর্ট দেখিয়ে বলেন,‘বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, ডিপার্টমেন্ট অফ রেডিয়ো ডায়াগনোসিস-এর রিপোর্টে পা ভাঙার কোনও প্রমাণ নেই।’ সিআইডি এটা নিয়ে তদন্ত করছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি বলেন,‘এই মিথ্যা প্রচারের জন্য নতুন করে তদন্ত করব। সেটা আমরা ৯ তারিখের পরেই জানাব।’

Advertisement

২০২১ সালে নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দিতে গিয়েই আহত হন তিনি। পায়ে প্লাস্টারও করা হয় মমতার। স্লোগান উঠতে থাকে,‘ভাঙা পায়ে খেলা হবে।’ যে বড় ইস্যুর তৈরি করে তা কর্মীদের স্লোগানে রূপান্তর করা হল, সেটাই নাকি মিথ্যে!

সামনেই উপনির্বাচন, তাই এই মুহূর্তে খুব বেশি কিছু বলেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শুক্রবার যে কথা আমি বলেছি তার ভিত্তিতেই আজ এই প্রণাম দেখালাম। বাকি কথা ৯ তারিখের পর হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ