Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রেশন দোকানে নজরদারি বৃদ্ধির নির্দেশ

রেশন দোকান ও ডিস্ট্রিবিউটরদের  কাজকর্মের উপর আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দিল খাদ্যদপ্তর। খাদ্যদপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, ডিলার-ডিস্ট্রিবিউটরদের কাছে সপ্তাহে অন্তত তিনদিন ইনস্পেকশন করতে হবে।

রেশন দোকানে নজরদারি  বৃদ্ধির নির্দেশ
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দোকান ও ডিস্ট্রিবিউটরদের  কাজকর্মের উপর আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দিল খাদ্যদপ্তর। খাদ্যদপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, ডিলার-ডিস্ট্রিবিউটরদের কাছে সপ্তাহে অন্তত তিনদিন ইনস্পেকশন করতে হবে। শনি ও রবিবার তা চালাতে হবে। গ্রাহকদের খাদ্য সংগ্রহের সময় এই প্রক্রিয়া চালাতে হবে। গাফিলতি মিললে ব্যবস্থা নিতে হবে। কিছু রেশন দোকানে খাদ্য সামগ্রী বণ্টনে অনিয়ম হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অনেক সময় ই-পস মেশিনে বায়োমেট্রিক লেনদেন হওয়ার পরের দিন গ্রাহককে খাদ্য দেওয়া হচ্ছে। রেশনের খাদ্যের মান সুনিশ্চিত করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, গ্রাহকদের সচেতন হতে হবে। পণ্যের পরিমাণ ও গুণগত মান ভালোভাবে দেখে নিতে হবে। তাঁর দাবি, ডিলাররা নিম্নমানের খাদ্য ও কম পরিমাণে দেন না। যা সরবরাহ করা হয় সেটাই দেওয়া হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ