আমেদাবাদ: রনজি ট্রফিতে নজর কাড়লেন যশপ্রীত বুমরাহর রাজ্যেরই এক তরুণ বোলার। ইনিংসে ৯ উইকেট নিয়ে চমকে দিলেন সিদ্ধার্থ দেশাই। গুজরাত ক্রিকেটে এটাই সর্বাকলের সেরা বোলিং পারফরম্যান্স। অবশ্য রনজিতে ৯ উইকেট নেওয়ার নজির অনেক রয়েছে। এমনকী ২০২৪ সালে হরিয়ানার অংশুল কাম্বোজ এক ইনিংসে ১০ উইকেটের ইতিহাসও গড়েছেন। অল্পের জন্য অংশুলকে স্পর্শ করা হল না সিদ্ধার্থের। ১৫ ওভার বল করে ৩৬ রানের বিনিময়ে ৯টি উইকেট নেন সিদ্ধার্থ। সুযোগ ছিল ১০ উইকেট দখলের। কিন্তু উত্তরাখণ্ডের শেষ ব্যাটার হর্ষ পাতোয়াল বোল্ড হয়ে যান বিশাল জয়সওয়ালের বলে। ১১১ রানেই গুটিয়ে যায় উত্তরাখণ্ড। জবাবে গুজরাতের সংগ্রহ ৪ উইকেটে ১৯০।



