Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬

৭৪ টাকার ইঞ্জেকশন পাঁচ হাজারে! মোদি সরকারকে তোপ জয়রামের

ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি সরকারকে বিঁধল কংগ্রেস। যেভাবে সারাদেশে চিকিৎসার খরচ বাড়ছে, তা নিয়ে কেন্দ্রের কাছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি করেছে তারা।

৭৪ টাকার ইঞ্জেকশন পাঁচ হাজারে! মোদি সরকারকে তোপ জয়রামের
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি সরকারকে বিঁধল কংগ্রেস। যেভাবে সারাদেশে চিকিৎসার খরচ বাড়ছে, তা নিয়ে কেন্দ্রের কাছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি করেছে তারা। এই নিয়ে কংগ্রেসের কমিউনিকেশন শাখার প্রধান জয়রাম রমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ঝোলা গুছিয়ে চলে যাওয়ার সময় দ্রুত এগিয়ে আসছে।’ একটি সংবাদমাধ্যমের রিপোর্ট পোস্ট করে সোমবার জয়রাম লিখেছেন, উৎপাদন খরচ এবং ওষুধের এমআরপির মধ্যে বিপুল ফারাক রয়েছে। মোদি সরকারের জনবিরোধী নীতির জেরেই রোগীদের বিপুল ওষুধের খরচ বহন করতে হচ্ছে। 

Advertisement

রমেশ দাবি করেছেন, ৭৪ টাকার একটি ইঞ্জেকশন বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৮০ টাকায়। উত্তরপ্রদেশে স্বাস্থ্য পরিষেবা বাবদ প্রকৃত খরচের ৬৭ গুণ টাকা নেওয়া হচ্ছে। একটি হিসাব তুলে ধরে জয়রাম দেখিয়েছেন, কীভাবে ক্যনসার রোগীদের বছরে ১০ লক্ষ টাকার ওষুধের বিল মেটাতে হয়। তাঁর কথায়, ‘কেবল একটা ওষুষের দাম বৃদ্ধির বিষয় এটি নয়। ১২ বছর ধরে ক্ষমতাসীন একটি সরকারের নীতিগত অগ্রাধিকারের বিষয়টি এর সঙ্গে জড়িত।’ এই প্রসঙ্গে পেটেন্ট আইনের বিশেষ অধিকার সরকার কেন প্রয়োগ করছে না, সেই প্রশ্ন তুলেছেন জয়রাম। পেটেন্ট থাকার কারণে বেশ কিছু ওষুধ তৈরি করা যায় না। তবে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে এই নিয়ম খাটে না। জয়রামের দাবি, রোগীদের সুরাহা দিতে এই বিশেষ অধিকার প্রয়োগ করুক সরকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ