Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

অনুপ্রবেশ: দুই জঙ্গি খতম বারামুলায়

পহেলগাঁওয়ে জঙ্গিহানার আতঙ্ক এখনও কাটেনি। তার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা। সতর্ক ভারতীয় সেনার গুলিতে খতম দুই জঙ্গি।

অনুপ্রবেশ: দুই জঙ্গি খতম বারামুলায়
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: পহেলগাঁওয়ে জঙ্গিহানার আতঙ্ক এখনও কাটেনি। তার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা। সতর্ক ভারতীয় সেনার গুলিতে খতম দুই জঙ্গি। বুধবার সেনার তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। তখনই জওয়ানদের গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়। বুধবার সকাল আটটা নাগাদ ভারতীয় সেনার চিনার কোর এক্স হ্যান্ডলে জানিয়েছে, এদিন দু’-তিনজন সন্ত্রাসবাদী বারামুলার উরি নালার সরজীবন এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। জওয়ানরা সতর্ক থাকায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। জঙ্গিদের সঙ্গে তাঁদের গুলির লড়াই শুরু হয়। প্রায় এক ঘণ্টা লড়াইয়ের পর দুই জঙ্গিকে নিকেশ করেন তাঁরা। মঙ্গলবারের জঙ্গিহানার পর নিয়ন্ত্রণরেখায় নজরদারি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ