Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬

পাঞ্জাব কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব: অস্বস্তিতে হাইকমান্ড, বৈঠকে রাহুল-খাড়্গে

পাঞ্জাব কংগ্রেসে অন্তর্দ্বন্দ্ব: অস্বস্তিতে হাইকমান্ড, বৈঠকে রাহুল-খাড়্গে
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাঞ্জাবে পাঞ্জার লড়াই! কংগ্রেসের দুই শিবির নিয়ে বিরক্ত রাহুল গান্ধী। প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি একদিকে নিজের শক্তি প্রদর্শন করে দলের শীর্ষ নেতৃত্বকে চাপ দিচ্ছেন। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লুধিয়ানার সাংসদ অমরিন্দর সিং রাজা ওয়ারিং নিজের জায়গায় অনড়। তিনি পদ ছাড়তে নারাজ। তাঁকে সমর্থন করছেন রাহুল। প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে তাঁকে সরাতে চান না তিনি।

Advertisement

অমরিন্দরের বিরুদ্ধে কেন চান্নির বিদ্রোহ? হাত শিবির সূত্রে খবর, আসন্ন পাঞ্জাব ভোটের প্রচার কমিটির চেয়ারম্যান করা হয়েছে চান্নিকে। তবুও তিনি খুশি নন। তাঁকে আসন্ন ভোটে মুখ্যমন্ত্রীর মুখ করতে হবে বলে একপ্রকার ‘গোঁ’ ধরেছেন তিনি। দলের কোন্দলে চিন্তায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। পরিস্থিতি বিশ্লেষণ করতে মঙ্গলবার ১০ রাজাজি মার্গে খাড়্গের বাংলোয় বৈঠকে বসেছিল কংগ্রেস হাইকমান্ড। উপস্থিত ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপালও। 
উল্লেখ্য, এআইসিসির পক্ষে কংগ্রেসের ইন-চার্জ ভূপেশ বাঘেল সম্প্রতি পাঞ্জাবে গিয়ে সব পক্ষের সঙ্গে কথা বলেছেন। তারই ভিত্তিতে রাহুল-খাড়্গেকে রিপোর্ট জমা দিয়েছেন। এবারের ভোটে কাউকেই মুখ্যমন্ত্রী মুখ করে না লড়ার পক্ষেই সওয়াল করেছেন তিনি। বাঘেলের মতে, পাঞ্জাবে রাহুল গান্ধীর নেতৃত্বেই নির্বাচনে ঝাঁপাতে হবে। এবার পাঞ্জাবে আম আদমি পার্টিকে হারিয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে ব঩লেই হিসাব হাত শিবিরের। তারই মধ্যে দলীয় কোন্দলে দিশাহারা কংগ্রেস হাইকমান্ড। 

Advertisement
সম্পর্কিত সংবাদ