Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বীজপুরে কোন্দল, নির্দল হিসাবে বিজেপির চাপ বাড়াচ্ছে কর্মীই

প্রার্থী না করায় নির্দল হয়ে মনোনয়ন দিয়েছেন হাজিনগরের প্রেমচাঁদ মিশ্র। ঘটনাকে ঘিরে বীজপুর কেন্দ্রে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমচাঁদবাবুর বক্তব্য, যাঁরা পুরানো কর্মী তাঁদের প্রার্থী করা হল না।

বীজপুরে কোন্দল, নির্দল হিসাবে বিজেপির চাপ বাড়াচ্ছে কর্মীই
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: প্রার্থী না করায় নির্দল হয়ে মনোনয়ন দিয়েছেন হাজিনগরের প্রেমচাঁদ মিশ্র। ঘটনাকে ঘিরে বীজপুর কেন্দ্রে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রেমচাঁদবাবুর বক্তব্য, যাঁরা পুরানো কর্মী তাঁদের প্রার্থী করা হল না। যাঁকে প্রার্থী করা হয়েছে তিনি আগে তৃণমূল করতেন। খুনের মামলায় এলাকা ছাড়া ছিলেন। সাত বছর কেউ তাকে দেখেনি। কেন তাঁকে প্রার্থী করা হল? প্যারাসুটে এসে বিজেপি করার মত। প্রেমচাঁদের অভিযোগ, নির্দল প্রার্থী হওয়ার পর থেকে তাঁকে নানা রকম অত্যাচারের মুখোমুখি হতে হচ্ছে। তিনি এবং তাঁর মেয়ে অভিযোগ করেন, বাড়ি থেকে বেরলেই কটূক্তি করা হচ্ছে। বিজেপি কর্মীরা কদর্য ভাষায় গালাগাল করছেন। আমরা অভিযোগ জানিয়েছি। এর শেষ দেখে ছাড়ব। হালিশহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন, সুদীপ্ত দাসকে প্রার্থী করায় বিজেপির দ্বন্দ্ব প্রকাশে এসে পড়েছে। প্রবীণ এবং নবীন বিজেপির দ্বন্দ্বে গোলমাল শুরু হয়েছে। মানুষ এই বিজেপি প্রার্থীকে পছন্দ করছে না। ইতিমধ্যে কয়েকশো বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আগামী ২৯ তারিখ ইভিএমে তার জবাব দিয়ে দেবে। এই ঘটনায় বিজপুর বিধানসভা কেন্দ্রে শোরগোল পড়ে গিয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ