Bartaman Logo
১০ জুন, ২০২৬

স্থগিতই সিন্ধু জলচুক্তি, সালিশি আদালতের রায় মানছে না ভারত

সিন্ধু জলচুক্তি প্রসঙ্গে আন্তর্জাতিক সালিশি আদালতের সাম্প্রতিক রায় গ্রহণযোগ্য নয়। সাফ জানাল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, এই আদালতকে ভারত কখনও স্বীকৃতি দেয়নি।

স্থগিতই সিন্ধু জলচুক্তি, সালিশি আদালতের রায় মানছে না ভারত
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সিন্ধু জলচুক্তি প্রসঙ্গে আন্তর্জাতিক সালিশি আদালতের সাম্প্রতিক রায় গ্রহণযোগ্য নয়। সাফ জানাল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, এই আদালতকে ভারত কখনও স্বীকৃতি দেয়নি। এটি অবৈধভাবে গঠিত। তাই এর সিদ্ধান্তের আইনি ভিত্তি নেই। পহেলগাঁও হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত করে ভারত। বিষয়টা নিয়ে বিভিন্ন মহলে সরব হয় পাকিস্তান। আবেদন জানায় কোর্ট অব আরবিট্রারেশনে (সালিশি আদালত)। এরপর সিন্ধু জলচুক্তির আওতায় জল ধারণ ক্ষমতা বা ‘ম্যাক্সিমাম পন্ডেজ’ সংক্রান্ত একটি রায় দিয়েছে সালিশি আদালত। তবে সেই রায় মানতে নারাজ ভারত। কেন্দ্রের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, যতদিন না সীমান্ত সন্ত্রাস পুরোপুরি বন্ধ হচ্ছে, ততদিন সিন্ধু জলচুক্তি স্থগিতই থাকবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ