Bartaman Logo
৯ জুন, ২০২৬

ইন্ডিগো পাইলটের মেডে কল, জরুরি অবতরণ বিমানের

পাইলটের ‘মেডে কল’। বেঙ্গালুরুতে জরুরি অবতরণ করানো হল ইন্ডিগোর একটি চেন্নাইগামী বিমান। জানা গিয়েছে, বিমানটিতে পর্যাপ্ত জ্বালানি তেল ছিল না।

ইন্ডিগো পাইলটের মেডে কল, জরুরি অবতরণ বিমানের
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: পাইলটের ‘মেডে কল’। বেঙ্গালুরুতে জরুরি অবতরণ করানো হল ইন্ডিগোর একটি চেন্নাইগামী বিমান। জানা গিয়েছে, বিমানটিতে পর্যাপ্ত জ্বালানি তেল ছিল না। বিপদ বুঝে কন্ট্রোলরুমে  ‘মেডে’ বার্তা পাঠান পাইলট। এরপরই জরুরি ভিত্তিতে বিমানটিকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। আমেদাবাদ বিমান দুর্ঘটনার পর থেকেই চর্চায় ‘মেডে কল’। উড়ানের সময় বিপদ বুঝলে এই বিশেষ শব্দবন্ধ ব্যবহার করে সঙ্কেত পাঠান পাইলটরা। এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৮ টা ২০ নাগাদ ১৬৮ জন যাত্রী সহ বিমানটি নিরাপদে ল্যান্ড করে। অন্যদিকে, শুক্রবার মাদুরাইগামী ইন্ডিগোর অন্য একটি বিমানে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তড়িঘড়ি বিমানটিকে চেন্নাই ফিরিয়ে আনা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ