Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬

ওড়ার পর যান্ত্রিক ত্রুটি, লন্ডন ফিরল ইন্ডিগোর বিমান

লন্ডন থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটি। ২৫০ যাত্রী নিয়ে পুনরায় লন্ডন ফিরল বিমান। বুধবার ভোরে উড়ানের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটি দেখা যায় ইন্ডিগোর সিক্স-ই ০৪ বিমানে।

ওড়ার পর যান্ত্রিক ত্রুটি, লন্ডন ফিরল ইন্ডিগোর বিমান
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: লন্ডন থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটি। ২৫০ যাত্রী নিয়ে পুনরায় লন্ডন ফিরল বিমান। বুধবার ভোরে উড়ানের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটি দেখা যায় ইন্ডিগোর সিক্স-ই ০৪ বিমানে। কিছুক্ষণের মধ্যেই সেটিকে লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানের সব যাত্রী নিরাপদে নেমে আসেন। লন্ডন থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, উড়ানের পর ককপিটের ক্রুরা বিমানের ভিতরে ধোঁয়া দেখতে পান। এরপর তাঁরা বিমানটি হিথরোয় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। ইন্ডিগোর তরফেও জানানো হয়েছে, বিমানে প্রযুক্তিগত সমস্যা ছিল। নিয়ম অনুযায়ী, পাইলটরা বিমানটি ঘুরিয়ে হিথরো বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান। বিমানটি বর্তমানে রক্ষণাবেক্ষণের পরীক্ষার মধ্যে রয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ