Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

মূলপর্বে ভারতের যুবরা

বড়ো সাফল্য ভারতের অনূর্ধ্ব-২০ ফুটবল দলের। দুই দশক পর এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করল তারা।

মূলপর্বে ভারতের যুবরা
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়ো সাফল্য ভারতের অনূর্ধ্ব-২০ ফুটবল দলের। দুই দশক পর এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করল তারা। রবিবার গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে ৩-০ হারাল ভারত। জোড়া গোল বিশাল যাদবের। অপর গোলদাতা ড্যানি মেইতেই। এই জয়ের সুবাদে তিন ম্যাচে ভারতের যুব দলের পয়েন্ট দাঁড়ায় ৬। তবে যোগ্যতা অর্জনের জন্য সিরিয়া বনাম উজবেকিস্তান ম্যাচের ফলাফলের জন্য তখনও অপেক্ষা করতে হচ্ছিল। সেই ম্যাচে সিরিয়া ০-৩ হারে। ফলে গ্রুপ বি থেকে দ্বিতীয় দল হিসেবে মূলপর্বের টিকিট পায় ভারত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ