নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে ধনী দশ মহিলার তালিকায় এবার উঠে এলেন এক ভারতীয়, রোশনি নাদার। তিনি এইচসিএল টেকনোলজিসের চেয়ারপার্সন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে এবার ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৫’-এ পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ সাড়ে ৩ লক্ষ কোটি টাকা। এবার অবশ্য এই তালিকায় বিশ্বের সেরা দশ ধনকুবেরের তালিকায় জায়গা হয়নি মুকেশ আম্বানির। গত বছরের তুলনায় তাঁর সম্পত্তি প্রায় ১৫০০ কোটি ডলার কমেছে। তবে দেশের সবচেয়ে ধনী ব্যক্তির মুকুট ধরে রেখেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ৮ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। এই রিপোর্ট সূত্রেই একটি উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে, ভারতের ২৮৪ জন ধনকুবেরের মোট সম্পত্তির পরিমাণ দেশের জিডিপির প্রায় এক-তৃতীয়াংশ।



