Bartaman Logo
৯ জুন, ২০২৬

যুদ্ধ চললে ভারতের জিডিপি কমতে পারে ৪ শতাংশ, পূর্বাভাস মুডিজের

পশ্চিম এশিয়ায় যুদ্ধ দীর্ঘায়িত হলে ভারতে তার বড়ো অর্থনৈতিক ধাক্কা পড়তে পারে।

যুদ্ধ চললে ভারতের জিডিপি কমতে পারে ৪ শতাংশ, পূর্বাভাস মুডিজের
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধ দীর্ঘায়িত হলে ভারতে তার বড়ো অর্থনৈতিক ধাক্কা পড়তে পারে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেসব দেশের ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি, তার মধ্যে অনতম ভারত। এমনটাই দাবি করল একটি বিদেশি রেটিং সংস্থা। মুডি’জ অ্যানালিটিক্স বলেছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে ভারতের জিডিপি ৪ শতাংশ পর্যন্ত নিম্নমুখী হতে পারে। কারণ, পশ্চিম এশিয়ার তেল ও গ্যাসের উপর ভারত প্রচণ্ডভাবে নির্ভরশীল।

Advertisement

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ শুরু হয়।  তার আগে মুডি’জ জানিয়েছিল, ২০২৬ সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৭.৫ শতাংশ। যদিও যুদ্ধের কারণে পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে পারে বলে আশঙ্কা। সংস্থার অনুমান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় 
অঞ্চলে বড়ো অর্থনীতির 
দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক ধাক্কা খেতে পারে চীন, দক্ষিণ কোরিয়া ও ভারত। কারণ, ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানির জোগান ব্যাহত হলে মূল্যবৃদ্ধির মুখে পড়তে হতে পারে এই দেশগুলিকে। ভারতের ক্ষেত্রেও মুদ্রাস্ফীতি, বাণিজ্য ঘাটতি ও চাহিদায় ভাটার জেরে অর্থনৈতিক ধাক্কার আশঙ্কা রয়েছে। সোমবার প্রকাশিত একটি রিপোর্টে তাদের দাবি, ভারতের ক্ষেত্রে বিপদের আশঙ্কা বাড়ছে তাদের জ্বালানির সীমাবদ্ধ ভাণ্ডারের কারণে। জ্বালানিতে ভরতুকি ও দাম নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপে সাময়িক কিছুটা সুরাহা মিললেও দীর্ঘমেয়াদিভাবে মুদ্রাস্ফীতির আঁচ ও তার জেরে আর্থিক কর্মকাণ্ড ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে বলেই মত মুডি’জ অ্যানালিটিক্সের। 

সম্পর্কিত সংবাদ